Sobar Desh | সবার দেশ চন্দ্রনাথ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০০:১২, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:১৩, ১৯ নভেম্বর ২০২৬

দামেও কৃষেরক মুখে হাসি

ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন

ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
ছবি: সবার দেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে এবার মাচা পদ্ধতিতে রেকর্ড পরিমাণ জমিতে আগাম শিমের চাষ ও বাম্পার ফলন হয়েছে। শীতের আমেজ পুরোদমে জেঁকে বসার আগেই খেত থেকে বিপুল পরিমাণ আগাম শিম বাজারে উঠতে শুরু করেছে। গ্রামের পর গ্রমে মাঠজুড়ে এখন বেগুনি শিম ফুলের সমারোহ আর সবুজ শিমের সবুজ থোকা। অন্য ফসলের তুলনায় উৎপটাদন খরচ কম এবং অল্প সময়ে ভালো দাম পাওয়ায় আগাম শিম চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন উপজেলার প্রান্তিক কৃষক।

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, কৃষক ও তাদের পরিবারের সদস্যরা ব্যস্ত সময় পার করছেন। খেত থেকে শিম তুলে বস্তাবন্দি করা, মাচা মেরামত করা ও পাইকারদের কাছে বিক্রির জন্য তা প্রস্তুত করতেই কাটছে তাদের দিন। মৌসুমের শুরুতেই ভালো দামে শিম বিক্রি করতে পেরে চাষিদের চোখে মুখে ফুটে উঠেছে সন্তুষ্টির ছাপ। প্রথম দিকে প্রতিকেজি শিম বাজারে ১২৫ থেকে ১৩০ টাকা কেজিদরে বিক্রি হলেও বর্তমানে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

উপজেলা শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামের কৃষক রিয়াজুল ইসলাম জানান, ১২ শতক জমিতে বারি-১ জাতের শিম মাচা পদ্ধতিতে চাষ করেছেন। তিন দফায় ৪ হাজার টাকার শিম বিক্রি হয়ে গেছে। ১২ শতক জমিতে মাচা, সার, বীজ ও কীটনাশকসহ সব মিলিয়ে ৬ হাজার টাকার মতো খরচ হয়েছে। খেতের বর্তমান যা অবস্থা, দাম স্থিতিশীল থাকলে আরো অন্তত ৪০ হাজার টাকার শিম বিক্রি হবে। এতে ভালো মুনাফা পাওয়া যাবে। একই এলাকার আরেক কৃষক নূর ইসলাম ১৫ শতক জমিতে শিম চাষ করে প্রথম দিকে ১২০ টাকা কেজিতে শিম বিক্রি করেছেন।

তবে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থাকে শিম চাষে। কৃষক জানান, অতিবৃষ্টি, অসময়ে শিলাবৃষ্টি কিংবা অতিরিক্ত তাপহাদে শিমগাছের ফুল ঝরে পড়ে এবং শিকড় পচে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়া ফল ছিদ্রকারী ও জাব পোকার আক্রমণ প্রতিরোধে বাড়তি বালাইনাশক প্রয়োগের প্রয়োজন হয়, যা উৎপাদন খরচ কিছুটা বাড়িয়ে দেয়।

এদিক খেত থেকে খুচরা বাজার পর্যন্ত শিমের বড় ব্যবধান দেখা গেছে। কৃষকদের কাছ থেকে ৯০ টাকায় কেনা শিম আড়তে ১১০ টাকা এবং খুচরা বাজারে ক্রেতা পর্যায়ে ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, পরিবহন, শ্রমিক খরচ ও পচনের কারণে দাম কিছুটা বৃদ্ধি পায়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, মাচা পদ্ধতিতে শিম চাষ অত্যন্ত লাভজনক। ফুলবাড়ীর উৎপাদিত এ মানসম্মত শিম স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য এলাকায় পাঠানো হচ্ছে। এ বছর উপজেলায় আগাম শীতকালীন শিম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০ হেক্টর। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৪০ মেট্রিক টন। তবে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ জমিতে শীতকালীন আগাম জাতের শিম চাষ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টানা ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর
আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন হাসিনা: আসিফ নজরুল
যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী
৩০০ ফুটে ডাকাতির ভিডিও ভাইরাল, আসলে যা ঘটেছিলো
হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত
কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, নিহত ৫
আদালতে ‘জয় বাংলা’ স্লোগান, আইনজীবীদের চোখ উপড়ানোর হুমকি
৫২ বলেই ডাবল সেঞ্চুরি, ২৮ ছক্কায় বিশ্বরেকর্ড
রিকশাচালকদের গড় আয় মাসে ২৯ হাজার টাকা
শিশুকে বাঁচিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা, অপেক্ষায় দুই সন্তান
বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা
বাবাকে হত্যার সুযোগ দিতেই নিরাপত্তা প্রত্যাহার: রাহুল গান্ধী
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু, ভক্তদের ঢলের প্রত্যাশা
গোপালগঞ্জে সহিংসতায় আ.লীগের ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ
ঢাকায় ৫ ডিসেম্বর চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম
হাসিনা কি বেঁচে আছেন! প্রশ্ন জনমনে
হাতকড়া ছাড়া হাসিনার ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গোপালগঞ্জে তাণ্ডব: ধ্বংস হাসপাতাল, বন্ধ বিনামূল্যে চিকিৎসা
যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি